পটাশপুর- পুজোয় হাত খরচের টাকা জোগাড় করতে একাকী অসুস্থ বৃদ্ধার বাড়িতে ঢুকে চুরি করছিল বছর পনেরো কিশোর। চিনে ফেলায় অসুস্থ বৃদ্ধার গলায় লাইলনের দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করলো কিশোর দুষ্কৃতী। পুলিশ মৃত দেহ উদ্ধার সহ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করলো। পুজোর মধ্যেই একাকী বৃদ্ধার খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পটাশপুরে। পটাশপুরে অমরপুর গ্রামের বৃদ্ধা গৌরীবালা কর(৮২) একা বাড়িতে থাকেন। স্বামীর কয়েক বছর আগে মৃত্যু হয়েছে। দুই ছেলে কর্মসূত্রে পরিবার নিয়ে কলকাতায় থাকেন। অসুস্থতার কারণে বৃদ্ধা বছর খানেক হলো হাঁটাচলা করতে পারেননা। মা কে দেখাশোনার জন্য গ্রামের এক মহিলাকে রেখেনেছ বৃদ্ধার বড়ো ছেলে। সেই মহিলা দুবেলা রান্না করা সহ বৃদ্ধার দেখাভাল করেন। মাস তিনেক আগে বৃদ্ধার বাড়িতে রাতে ঢুকে কয়েক হাজার টাকা চুরি করেছিল প্রতিবেশী বছর পনেরোর অভিযুক্ত কিশোর সুরজিত দাস অধিকারী। সেই সময় বৃদ্ধা কিশোরকে চিনে ফেলেছিল। পরবর্তীতে গ্রামবাসীরা ধরপাকড় করে কিশোরের কাছ থেকে চুরির করা কয়েক হাজার টাকা উদ্ধার করেছিল। গ্রামে আকছার লোকজনের বাড়িতে চুরি করতো। পুজোয় হাত খরচের জন্য শনিবার পঞ্চমীর রাতে বৃদ্ধার বাড়িতে ...
Comments
Post a Comment