এগরাতে আদালত তৈরী হতে চলেছে
এগরা- মহকুমা বাসীর দীর্ঘ প্রতীক্ষার অবশেষে অবসান হতে চলেছে। আদালত ভবন সহ আবাসন তৈরীতে প্রয়োজন প্রায় তিন একর জমি পূর্ত দফতরকে হস্তান্তর করলো এগরা পুরসভা। সবকিছু ঠিকঠাক থাকলে প্রকল্প খাতে অর্থ বরাদ্দ হলেই কয়েক মাসের মধ্যে আদালত তৈরীর কাজ শুরু হবে বলে দাবী। গত ২০০২ সালে ১ জানুয়ারিতে তেইশ বছর আগে অবিভক্ত মেদিনীপুর ভেঙে পূর্ব মেদিনীপুর জেলা তৈরী হয়। সেই জেলায় কাঁথি মহকুমা ভেঙে এগরা মহকুমা গঠন হয়। দু'দশকের পরেও আদালত সহ পরিবহণ অফিস থেকে একাধিক সরকারি দফতর তৈরী হয়নি। মহকুমা বাসীর ভরসা সেই পঞ্চাশ কিলোমিটার দূরে কাঁথি মহকুমা আদালত। আইনি সমস্যা পড়লেই রাত থেকে উঠে ছুটতে হয় কাঁথি আদালতে। একই সমস্যা পরিবহণ বিভাগের। এগরা মহকুমায় আঞ্চলিক পরিবহণ কার্যালয় (আরটিও) অফিস না থাকায় গাড়ির কাগজপত্র থেকে চালকদের বৈধ শংসাপত্র তৈরী করতে বাহন নিয়ে ছুটতে হয় কাঁথি মহকুমাতে। আদালতের দাবীতে দীর্ঘ আন্দোলনে দেখেছে এগরা শহর। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। কয়েক দফায় জেলা ও হাইকোর্টের বিচারকেরা এগরা মহকুমায় আদালত তৈরীর জন্য জমি পরিদর্শন করেছিলেন। প্রথমে মহকুমা শাসকের দফতর সংলগ্ন কৃষি দফতরের জমি পরিদর্শন...