কথা রাখেনি প্রশাসনের, রাস্তা মেরামতি করলেন গ্রামবাসীরা

দীর্ঘ পনেরো বছর ধরে গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও কাঁচা রাস্তা মেরামতি হয়নি। বর্ষার মুখে গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে মাটির রাস্তায় মোরাম ফেললেন গ্রামবাসীরা। এগরার আলংগিরি তালপুকুর গ্রামে প্রায় এক কিলোমিটার মাটির রাস্তায় মেরামতির জন্য গ্রামবাসীরা জেড়থান গ্রাম পঞ্চায়েতে একাধিক বার আবেদন করেছিলেন। আবেদন জানিয়ে কোন কাজ হয়নি বলে দাবী। বর্ষা নামলেই বেহাল রাস্তায় চলাচলে দায় হয়ে উঠে। গ্রামের মানুষ নিজেরাই চাঁদা তুলে মঙ্গলবার সেই মাটির রাস্তায় মোরাম ও ভাঙা ইট ফেলে মেরামতি করলেন। টাকা বরাদ্দ হলে রাস্তায় ঢালাই করা হবে সাফাই গ্রাম পঞ্চায়েতের। 

Comments

Popular posts from this blog

গ্রুপ-ডি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা। গ্রেফতার অমর্ষির যুবক

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

পুজোর জন্য বাড়িতে চুরি। চিনে ফেলতে বৃদ্ধাকে খুন দুষ্কৃতী কিশোরের।