বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় মৃত্যু হল বৃদ্ধ কৃষকের

বাগানে কাজ করার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃত বৃদ্ধ নিখিল দাসের(৬৩) বাড়ি পটাশপুরে শুখাখোলা গ্রামে। শনিবার দুপুরে বাড়ির পাশে বাগানে মাটি খুঁড়ছিলেন ওই বৃদ্ধ সহ আরো কয়েকজন। সেই সময় আচমকা বিদ্যুত খুঁটি থেকে ৪৪০ ভোল্টের লাইন ছিঁড়ে বৃদ্ধের উপর পড়ে যায়। অন্যরা প্রাণ বাঁচাতে ছিটকে পালিয়ে যায়। চোখের সামনে বৃদ্ধকে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মৃত্যু হতে দেখেন নিরুপায় সঙ্গীরা। পুলিশ দেহ উদ্ধারে গেলে বিদ্যুত দফতরের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। মৃত্যুর জন্য ক্ষতিপূরণের দাবি জানান। পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে দেহ উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে। 

Comments

Popular posts from this blog

গ্রুপ-ডি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা। গ্রেফতার অমর্ষির যুবক

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

পুজোর জন্য বাড়িতে চুরি। চিনে ফেলতে বৃদ্ধাকে খুন দুষ্কৃতী কিশোরের।