চলতি সপ্তাহে উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে বৃষ্টি


চলতি সপ্তাহেই সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ? কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা

মঙ্গলবার দার্জিলিং, কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু অংশে হতে পারে অতি প্রবল বৃষ্টির। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা।

চলতি সপ্তাহে আবার বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে সপ্তাহের মধ্যভাগে কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের জেলাগুলিতে দুর্যোগ চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। রয়েছে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস।আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, বুধবার নাগাদ উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। এ দিকে মৌসুমি অক্ষরেখা এখন জলপাইগুড়ির উপর দিয়ে উত্তর-পূর্ব দিকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুইয়ের প্রভাবে গোটা রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গের কয়েক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

Comments

Popular posts from this blog

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

গ্রুপ-ডি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা। গ্রেফতার অমর্ষির যুবক