শিক্ষককে ভোজালির কোপ

ভগবানপুরে শিমুলিয়া তালদা প্রাথমিক স্কুলের শিক্ষক গোকুলচন্দ্র মূড়া স্কুল যাওয়ার পথে দুষ্কৃতী ভোজালি দিয়ে হামলা করলো। ভোজালির কোপে শিক্ষকের ডান হাত কব্জি থেকে কেটে যায়। পুলিশ আহত শিক্ষককে উদ্ধার করে ভগবানপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করেছে। পরবর্তীতে ওই শিক্ষককে তমলুক মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্রের খবর। পুরনো শত্রুতার জেরে এক দুষ্কৃতী মুখে কালো কাপড়বেঁধে এই হামলা চালিয়েছে বলে দাবী পুলিশের।

Comments

Popular posts from this blog

গ্রুপ-ডি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা। গ্রেফতার অমর্ষির যুবক

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

পুজোর জন্য বাড়িতে চুরি। চিনে ফেলতে বৃদ্ধাকে খুন দুষ্কৃতী কিশোরের।