এগরাতে আদালত তৈরী হতে চলেছে

এগরা- মহকুমা বাসীর দীর্ঘ প্রতীক্ষার অবশেষে অবসান হতে চলেছে। আদালত ভবন সহ আবাসন তৈরীতে প্রয়োজন প্রায় তিন একর জমি পূর্ত দফতরকে হস্তান্তর করলো এগরা পুরসভা। সবকিছু ঠিকঠাক থাকলে প্রকল্প খাতে অর্থ বরাদ্দ হলেই কয়েক মাসের মধ্যে আদালত তৈরীর কাজ শুরু হবে বলে দাবী। 



 গত ২০০২ সালে ১ জানুয়ারিতে তেইশ বছর আগে অবিভক্ত মেদিনীপুর ভেঙে পূর্ব মেদিনীপুর জেলা তৈরী হয়। সেই জেলায় কাঁথি মহকুমা ভেঙে এগরা মহকুমা গঠন হয়। দু'দশকের পরেও আদালত সহ পরিবহণ অফিস থেকে একাধিক সরকারি দফতর তৈরী হয়নি। মহকুমা বাসীর ভরসা সেই পঞ্চাশ কিলোমিটার দূরে কাঁথি মহকুমা আদালত। আইনি সমস্যা পড়লেই রাত থেকে উঠে ছুটতে হয় কাঁথি আদালতে। একই সমস্যা পরিবহণ বিভাগের। এগরা মহকুমায় আঞ্চলিক পরিবহণ কার্যালয় (আরটিও) অফিস না থাকায় গাড়ির কাগজপত্র থেকে চালকদের বৈধ শংসাপত্র তৈরী করতে বাহন নিয়ে ছুটতে হয় কাঁথি মহকুমাতে। আদালতের দাবীতে দীর্ঘ আন্দোলনে দেখেছে এগরা শহর। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। কয়েক দফায় জেলা ও হাইকোর্টের বিচারকেরা এগরা মহকুমায় আদালত তৈরীর জন্য জমি পরিদর্শন করেছিলেন। প্রথমে মহকুমা শাসকের দফতর সংলগ্ন কৃষি দফতরের জমি পরিদর্শন করে আদালত তৈরীর প্রস্তাব দেওয়া হয়। কৃষি দফতরের জমিতে জেলা প্রশাসন আদালত তৈরীর দাবী নাকজ করে দেন। বিকল্প জমির জন্য পুরসভাকে দায়িত্ব দেয় জেলা প্রশাসন। সেই মতো এগরা পটাশপুর রাজ্য সড়কের পাশে খাড় মৌজায় প্রায় ১.৪৫ একর জমিতে আদালত ভবন তৈরীর প্রস্তাব দেয় পুরসভা। আদালতের বিচারক ও  কর্মীদের থাকার জন্য আবাসন তৈরীতে মহকুমা শাসকের দফতরের পাশেই আকলাবাদ মৌজায় পুরসভার একটি জায়গা নির্ধারণ করে। পুরসভার শিশু উদ্যানের এই জমির একাংশের প্রায় ১.২৯ একর জমি চিহ্নিত করে। মাস দেড়েক আগে হাইকোর্টের প্রতিনিধি ও জেলা পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা দুটি জমি পরিদর্শন করে শীলমোহর দেয়। সেই মতো এগরা পুরসভা খাড় ও আকালাবাদ মৌজায় প্রায় ২.৭৪ একর জমি জেলা পূর্ত দফতরকে হস্তান্তর করে। জমি হস্তান্তরের পরেই প্রকল্প খাতে খরচ ও নকশা সংক্রান্ত কাজের তদারকি শুরু হয়েছে। আদালত ও আবাসন তৈরীর পাশাপাশি এগরাতে একটি সার্কিট হাউস তৈরীর পরিকল্পনা রয়েছে। প্রকল্প বাবদ অর্থ বরাদ্দ হলে আগামী কয়েক মাসের মধ্যে মাথা তুলে দাঁড়াবে এগরা মহকুমা আদালত। কিছুটা হলেও আশার আলো দেখছে মহকুমা বাসী। 


এগরা পুরপ্রধান স্বপন নায়ক বলেন ' আদালত তৈরীর জন্য আদালত ছাড়পত্র দিয়েছে। সেই মতো জেলা পূর্ত দফতরকে পুরসভার দুটি মৌজায় প্রায় আড়াই একরের বেশি জমি হস্তান্তর করা হয়েছে। অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু হয়ে যাবে'। 



          

Comments

Popular posts from this blog

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

গ্রুপ-ডি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা। গ্রেফতার অমর্ষির যুবক